Текст песни
মিছে সংসারের সংসারী। মাইনা নাই চাকুরি। এই ঝকমারি আমি করে দেখেছি গো সংসারের সংসারী। হলো যা হবার বাকি কিছু নাই আর। হলো যা হবার বাকি কিছু নাই আর। সকাল সকাল এবার গেলে বাঁচি। গো সংসারের সংসারী। মাইনা নাই চাকুরি। এই ঝকমারি আমি করে দেখেছি গো সংসারের সংসারী। আমি ভেবেছিলাম ভাইয়ের বল আমার বাহুবল। আপদে বিপদে ভাই সহায় সম্বল। আমি ভেবেছিলাম ভাইয়ের বল আমার বাহুবল। আপদে বিপদে ভাই সহায় সম্বল। এবার ভাই বলে দাদা ভাগ কইরা দাও আধা। ভাই বলে দাদা ভাগ কইরা দাও আধা। আমি চেনে শুনে গাধা হয়েছি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকুরি। এই ঝকমারি আমি করে দেখেছি গো সংসারের সংসারী। আমি ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই। এত কষ্ট করে যারে খাওয়ায় আর পড়ায়। আমি ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই। এত কষ্ট করে যারে খাওয়ায় আর পড়ায়। এবার ছেলে কয় বুড়া তুমি নষ্টের গুড়া। ছেলে কয় বুড়া তুমি নষ্টের গুড়া। আমি চেনে শুনে বুড়া হয়েছি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকুরি। এই ঝকমারি আমি করে দেখেছি গো সংসারের সংসারী। প্রাণপ্রিয় পত্নী আমার ভরসার স্থল। অবশেষে ভাবছি যারে সম্বল কেবল। হায়রে! প্রাণপ্রিয় পত্নী আমার ভরসার স্থল। অবশেষে ভাবছি যারে সম্বল কেবল। আহা সেই অভাগী। ঘরে রাগারাগি। আহা সেই অভাগী। ঘরে রাগারাগি। আমি ভূতে ধরা রোগী। সেজেছি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকুরি। এই ঝকমারি আমি করে দেখেছি গো সংসারের সংসারী। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী। সকলের কাছে এখন আমি যেন বেশি। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী। সকলের কাছে এখন আমি যেন বেশি। বলে দিজো দাসে কেউ না ভালোবাসে। বলে দিজো দাসে কেউ না ভালোবাসে। এবার সকাল সকাল আমি গেলে বাঁচি। গো সংসারের সংসারী। মাইনা নাই চাকুরি। এই ঝকমারি আমি করে দেখেছি গো সংসারের সংসারী।
Ashik — Miche Songsar
«Miche Songsar» — Ashik. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:47. Жанр — Этническая.
