Текст песни
প্রাণনা, ছাড়িয়া যাইও না মোরে রে। কথা রাখো, কাছে থাকো, যাইও না গো দূরে বন্ধুরে। যাইও না গো দূরে। দূরে গেলে প্রাণ আমার ছটফট, ছটফট করে রে। প্রাণনা, ছাড়িয়া যাইও না মোরে রে। তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা বন্ধুরে। এই আমার বাসনা। মন যারে চায় তারে ছাড়া মনে তো বুঝে না রে। বন্ধু, মন যারে চায় তারে ছাড়া মনে তো বুঝে না রে। প্রাণনা, ছাড়িয়া যাইও না মোরে রে। তোমার প্রেমে হইলাম আমি মিথ্যা দোষের ভাগী বন্ধুরে। মিথ্যা দোষের ভাগী। তোমারে না পাইলে আমি বিনা রোগের রোগী রে। বন্ধু, তোমারে না পাইলে আমি বিনা রোগের রোগী রে। প্রাণনা, ছাড়িয়া যাইও না মোরে রে। বাউল আব্দুল করিম বলে, কি করিব বেশি বন্ধুরে? কি করিব বেশি? মনে চায় দেখিতে তোমার সোনা মুখের হাসি রে। বন্ধু, মনে চায় দেখিতে তোমার ছান্দ মুখের হাসি রে। প্রাণনা, ছাড়িয়া যাইও না মোরে রে। প্রাণনা, ছাড়িয়া যাইও না মোরে রে।
Ashik — Pran Nath
«Pran Nath» — Ashik. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:10. Жанр — Этническая.
