Текст песни
আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছো রে মন কার লাইগা রে? আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছো রে মন কার লাইগা রে? কামিনী কাঞ্চনের পাগল আছে সর্বঠাই। ওরে খোদার পাগল কয়জন আছে, খোদার পাগল কয়জন আছে খুঁজিয়া না পাই রে। পাগল হইয়াছো রে মন কার লাইগা রে? পাগল হইয়াছো রে মন কার লাইগা রে? জয়নব শোকে এজেদ পাগল বন্ধ করে পানি। আমার ইমাম শোকে হইল পাগল ফাতেমা জননী গো ফাতেমা জননী। জয়নব শোকে এজেদ পাগল বন্ধ করে পানি। আমার ইমাম শোকে হইল পাগল ফাতেমা জননী গো ফাতেমা জননী। স্বামীর শোকে হইল পাগল বিবি সখিনাই। উম্মতের লাগিয়া পাগল, উম্মতের লাগিয়া পাগল দিনের মোস্তফাই রে। পাগল হইয়াছো রে মন কার লাইগা রে? আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছো রে মন কার লাইগা রে? খোদার পাগল ছিল একজন দাউদ পয়গম্বর। এক সেজদায় আঠারো ব্যাটা শহীদ হইল তার রে, শহীদ হইল তার। খোদার পাগল ছিল একজন দাউদ পয়গম্বর। এক সেজদায় আঠারো ব্যাটা শহীদ হইল তার রে, শহীদ হইল তার। মন পরীক্ষা করতে আল্লাহ ইব্রাহিমকে বলে, বাপ হইয়া চালায় ছুরি, বাপ হইয়া চালায় ছুরি আপন ব্যাটার গলে রে। পাগল হইয়াছো রে মন কার লাইগা রে? আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছো রে মন কার লাইগা রে? মনসুরে কয় নিজে, খোদা হইয়া গেল পাশ। কাজী বলে পাগলা ব্যাটায় করল সর্বনাশ রে, করল সর্বনাশ। মনসুরে কয় নিজে, খোদা হইয়া গেল পাশ। কাজী বলে পাগলা ব্যাটায় করল সর্বনাশ রে, করল সর্বনাশ। অশেকার মাসুকের পাগল নয় রে কভু জুদা। সাধক হালিম বলে মজনু প্রেমে, হালিম বলে মজনু প্রেমে লাভ কইরাছে খোদারে। পাগল হইয়াছো রে মন কার লাইগা রে? আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে। পাগল হইয়াছো রে মন কার লাইগা রে?
Ashik — Amer Mon Pagelare
«Amer Mon Pagelare» — Ashik. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:32. Жанр — Этническая.
