Текст песни
সারি সারি দালান বাড়ি, সারি সারি দালান বাড়ি আছে শূন্যেরই উপর। লাল রঙের বাত্তি জ্বলে দেখতে কি সুন্দর, ভাইরে। লাল রঙের বাত্তি জ্বলে দেখতে কি সুন্দর। আবার সুখে দুঃখে কোটি মানুষ, সুখে দুঃখে কোটি মানুষ থাকে তার ভিতর। এই বুঝি স্বপ্নে ঘেরা ঢাকারই শহর, ভাইরে। এই বুঝি স্বপ্নে ঘেরা ঢাকারই শহর। কেউ থাকে এখানে প্রাসাদের ভিতর। কারো নাই মাথা গোজার বসত বাড়ি ঘর, ভাইরে। বসত বাড়ি ঘর। আবার যারা থাকে ফুটপাতে, শীতে কাঁপে শেষ রাতে। যারা থাকে ফুটপাতে, শীতে কাঁপে শেষ রাতে। গায়ে তাদের নাইরে ভাই শীতেরই কাপড়। এই বুঝি স্বপ্নে ঘেরা ঢাকারই শহর, ভাইরে। এই বুঝি স্বপ্নে ঘেরা ঢাকারই শহর। বসে দেখি ছাদের উপর রাত বারোটার পর। রংবেরঙের গাড়ি চলে আজবে শহর, ভাইরে। আজবে শহর। আবার নির্দ্বিধায় ফুটপাতে সারি সারি লাইন ধরে, নির্দ্বিধায় ফুটপাতে সারি সারি লাইন ধরে ঘুমিয়ে আছে কত যাযাবর। এই বুঝি স্বপ্নে ঘেরা ঢাকারই শহর, ভাইরে। এই বুঝি স্বপ্নে ঘেরা ঢাকারই শহর। নারী পুরুষ একসাথে টিফিন বক্স নিয়ে হাতে। নিজের পায়ে ছুটছে তারা আপন গতিতে, ভাইরে। আপন গতিতে। ওরে পাগল মামুন ভেবে পায় ছুটছে তারা পেটের দায়। পাগল মামুন ভেবে পায় ছুটছে তারা পেটের দায়। গোলাগুলি বোমা বাজির রাখেনা খবর। এই বুঝি স্বপ্নে ঘেরা ঢাকারই শহর, ভাইরে। এই বুঝি স্বপ্নে ঘেরা ঢাকারই শহর।
Ashik — Shesh Goshol
«Shesh Goshol» — Ashik. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:39. Жанр — Этническая.
