Текст песни
চড়িয়া মানব গাড়ি যাইতেছিল বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিল বন্ধুর বাড়ি। পথো পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না, পথো পথে ঠেকল গাড়ি উপায় বুদ্ধি মিলে নাই। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না । ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। মহাজনে যতন করে তেল দিয়াছে টাংকি ভরে মহাজনে যত্ন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে। গাড়ি চালায় মন ড্রাইভারের ভালো মন্দ বোঝে না, গাড়ি চালায় মন ড্রাইভারের ভাল মন্দ বুঝে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে। কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কুন্দুর ঘটনা, কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কুন্দুর ঘটনা। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। ইঞ্জিনে ময়লা জমেছে পার্টসগুলো ক্ষয় হয়েছে, ইঞ্জিনে ময়লা জমেছে স্পার্কস গুলো ক্ষয় হয়েছে। ডাইনামো বিকল হয়েছে হেডলাইট দুইটা জ্বলে না, ডাইনামো বিকল হয়েছে হেডলাইট দুইটা জ্বলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না।ও গাড়ী চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। আব্দুল করিম ভাবসে এবার কনডেম গাড়ি কী করবে আর? আব্দুল করিম ভাবছে এবার কনডেম গাড়ি কি করবে আর? সামনে বিষম অন্ধকার করতে সে তাই ভাবনা, সামনে বিষম অন্ধকার করতে সে তাই ভাবনা। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। ও গাড়ি চলে না, চলে না, চলে না, চলে না, চলে না, চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না।
Ashik — Gari Cholena
«Gari Cholena» — Ashik. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 7:02. Жанр — Этническая.
