Текст песни
হেলায় হেলায় কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে। খারাপ রাস্তায় গাড়ি নষ্ট। নারী নষ্ট ঘাটে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। পাঁচুরোটে পয়সা নষ্ট। যুবক নষ্ট মদে। কু-সমাজে গেরাম নষ্ট। খাদক নষ্ট সুদে। টাউনে ঘুরে ছাত্র নষ্ট। কীটে নষ্ট ফুল। অতি মায়ায় বধূ নষ্ট। ধুলায় নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঝড় বাদলে রাস্তা নষ্ট। কাদায় নষ্ট ঘাট। সমালোচনায় বেলা নষ্ট। জলে নষ্ট মাছ। নভেল পড়ে যুব নষ্ট। কাপড় নষ্ট তেলে। স্বামীর দোষে স্ত্রী নষ্ট। আদরে নষ্ট ছেলেরে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। অনুভবে বিদ্যা নষ্ট। খুলতে নষ্ট কালি। নতুন জামাইয়ের মজা নষ্ট। না থাকিলে শালী। স্বার্থ থাকলে পিরিতি নষ্ট। পিসয় নষ্ট খাল। শালীর সুরমায় চক্ষু নষ্ট। দাগে নষ্ট গাল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। বেশি খাইলে পেটে নষ্ট। ধুলায় নষ্ট ধুতি। টাকার লোভে সুনাম নষ্ট। অভাবে নষ্ট জাতি। হিংসা করলে ধর্ম নষ্ট। তর্কে নষ্ট বেলা। দুলাভাইয়ের আমোদ নষ্ট। না থাকিলে শালা রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। ফিনিশ মারলে পোকা নষ্ট। মরিচায় নষ্ট টিন। কু-অভ্যাসে যৌবন নষ্ট। মেঘে নষ্ট দিন। কুমন করিয়া হাতি নষ্ট। রাগে নষ্ট ময়না। বিষকর রবে সর্প নষ্ট। আবে নষ্ট আয়নারে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। আমল ছাড়া ইলেম নষ্ট। পোকায় নষ্ট আম। কু-পাত্রে জিনিস নষ্ট। লজ্জায় নষ্ট কাম। নদীর কূলে বাড়ি নষ্ট। কখন ভেঙে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট। প্রজায় কষ্ট পায় রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। কু-বুলিতে জবান নষ্ট। শিলায় নষ্ট ধান। কু-দর্শনে চক্ষু নষ্ট। কু-শ্রবনে কান। দানা নষ্ট। অবিচারে খাইলে নষ্ট হয় রোজা। তোর ছাড়িয়া ঘোড়া নষ্ট। বয়ে চিনির বোঝা রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। অভাবেতে স্বভাব নষ্ট। রাগে নষ্ট চেহারা। চন্দনী রে বলে নষ্ট। চূড়ার ঘরের চূড়া। হিন্দুর মুখে দাড়ি নষ্ট। কখন যে ফালায়। রোদ বাদলে বাবু গিড়ি নষ্ট হইয়া যায় রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। ভালো কথা নষ্ট হয়। ভাই পূর্বকের ধারে। শ্বশুরবাড়ির মজা নষ্ট। বেশি থাকলে পরে। আমির উদ্দিন বলে আমার নষ্ট কুলমান। কু-রাইষ্ট বলো নষ্ট। তবু গাইমু বন্ধুর গান রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে।
Ashik — Helai Helai Karjo Nosto
«Helai Helai Karjo Nosto» — Ashik. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 5:19. Жанр — Этническая.
