Текст песни
তোর চোখের ওই ইশারাতে, ডানা মেলে আশকারা যত। ছন্নছাড়াই বেহায় মন, কথা দিল তোর মনের মতন। তোর চোখের ওই ইশারাতে, ডানা মেলে আশকারা যত। ছন্নছাড়াই বেহায় মন, কথা দিল তোর মনের মতন। তুই কোন খেয়ালে থাকিস? একলা কেন অকারণে কাঁদিস? ভালোবেসে আবার তোর কাছে জানতে চাই। বল তোর কিসের মন খারাপ? ওওও বল তোর কিসের মন খারাপ? আরও একবার থেকে যা, তুই স্বভাবে হাজার জবাবে। পারব না আমি ভুলতে তোকে, তুই জড়িয়ে পড়া কপালে। আরও একবার থেকে যা, তুই স্বভাবে হাজার জবাবে। পারব না আমি ভুলতে তোকে, তুই জড়িয়ে পড়া কপালে। যদি সুযোগ পাই, চোখে তোর তাকাই। যদি ছুটতে গিয়ে তোকে থামাই। ভালোবেসে আবার তোর কাছে জানতে চাই। বল তোর কিসের মন খারাপ? ওওও বল তোর কিসের মন খারাপ? জলছবি হয়ে আছে ফেলে আসা পথ। চল দুজনে এঁকে দেব হাজার বারো মাস। জলছবি হয়ে আছে ফেলে আসা পথ। চল দুজনে এঁকে দেব হাজার বারো মাস। থাকবে মিশে ভালোবাসা, স্বপ্ন, গল্প, কাছে আসা। কেটে যাবে একটা জীবন, তোর হাতে রেখে হাত। যদি সুযোগ পাই, চোখে তোর তাকাই। যদি ছুটতে গিয়ে তোকে থামাই। ভালোবেসে আবার তোর কাছে জানতে চাই। বল তোর কিসের মন খারাপ? ওওও বল তোর কিসের মন খারাপ? বল তোর কিসের মন খারাপ? ওওও বল তোর কিসের মন খারাপ?
SKB — Bol Tor Kiser Mon Kharap
«Bol Tor Kiser Mon Kharap» — SKB. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 3:49. Жанр — Поп.
