Текст песни
আমি যখন মায়ের পেটে ছিলাম, তুমি হাত বুলিয়ে দেখতে আমায়। কত বড় হলাম। আমি কত বড় হলাম। আমি অবুঝ থেকে সবুজ হলাম তোমার সেহের নিরে। বাবা তখন কেন আমায় ছেড়ে চলে গেলে দূরে? আমায় একা করে। আআ বাবা তোমায় ভীষণ মনে পড়ে। বাবা তোমার আঙুল ধরেই প্রথম হাঁটতে শেখা। তোমার চুমু আদোরাজ্য আমার গালে মাখা। বাবা আমার মাথার ছায়া হয়ে পাশে ছিলে তুমি। তোমার মত ভালোবাসা কোথায় পাব আমি? আমার সকাল, দুপুর, সন্ধ্যাগুলো থাকতো তোমায় ঘিরে। বাবা তখন কেন আমায় ছেড়ে চলে গেলে দূরে? আমায় একা করে। আআ বাবা তোমায় ভীষণ মনে পড়ে। খুব সকালে ভোরের আলো আসতো যখন ঘরে। বাবা আমার ঘুম ভাঙাত ছন্দ ছড়ার সুরে। বাবা তুমি ছিলে আমার সাহস, আমার প্রেরণা। তোমার কোলে মাথা রেখে পেতাম সান্ত্বনা। বলো তোমার মত এমন মায়া করবে কে আমারে? বাবা তখন কেন আমায় ছেড়ে চলে গেলে দূরে? আমায় একা করে। আআ বাবা তোমায় ভীষণ মনে পড়ে। বাবা তোমায় ভীষণ মনে পড়ে।
Nancy — Baba Tomay Mone Pore
«Baba Tomay Mone Pore» — Nancy. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:41. Жанр — Étnica.
