Текст песни
জোছনায় ভাসা শহর, নীলাভ প্রহর, দিচ্ছি তুলে তোকে বন্ধু শক্ত করে, বন্ধু হয়ে ধরে রাখিস। অপরাহ্ণের আলোয়, মন্দ ভালোয়, দু'টানাকে দিচ্ছি তুলে বন্ধু শক্ত করে, গহন ঘোরে ধরে রাখিস। জোছনায় ভাসা শহর, নীলাভ প্রহর, দিচ্ছি তুলে তোকে বন্ধু শক্ত করে, বন্ধু হয়ে ধরে রাখিস। অপরাহ্ণের আলোয়, মন্দ ভালোয়, দু'টানাকে দিচ্ছি তুলে বন্ধু শক্ত করে, গহন ঘোরে ধরে থাকিস। যতবারই জন্ম নেব, ততবারই তোরই হব মনে রাখিস। কেউ থাকবে না তুই আর আমি ছাড়া মনে রাখিস, মনে রাখিস। যতবারই জন্ম নেব, ততবারই তোরই হব মনে রাখিস। কেউ থাকবে না তুই আর আমি ছাড়া মনে রাখিস, মনে রাখিস। আলো-দিশা আঁধার মাখানো দিনে, বন্ধুর পথ বন্ধু নাই চিনে। মখমলি মেঘ ওড়নার ছায়া রাখিস। শুধুই দুজন বাকি সব পর, ঘরের ভেতর আবার একটা ঘর। প্রেম-অপ্রেমের অস্থির মায়া মাখিস। কারো ভার ধারছি না মনে রাখিস। কোন ছাড় ছাড়ছি না মনে রাখিস। কারো ভার ধারছি না মনে রাখিস। কোন ছাড় ছাড়ছি না মনে রাখিস। তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছাড় ধার। তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছাড় ধার। হৃদয়ের এই দু'টানাকে মনে রাখিস।
Tanzir Tuhin — Jochhona
«Jochhona» — Tanzir Tuhin. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 4:18. Жанр — Поп.
