Текст песни
মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় আকাশে? কেন মেঘ আসে হৃদয় আকাশে? তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে। তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিন কেন পাই না? ক্ষণিক আলোকে, আঁখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে, আঁখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই, সদা হয় ভয়। হারাই হারাই, সদা হয় ভয়। হারাইয়া ফেলি চকিতে, আশ না মিটিতে। হারাইয়া পলক না পড়িতে। হারাইয়া হৃদয় না জুড়াতে। হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিন কেন পাই না? ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব না। এত প্রেম আমি কোথা পাব না। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বল। তোমারে দয়া না করিলে, কে পারে? তুমি আপনি না এলে, কে পারে হৃদয়ে রাখিতে? মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিন কেন পাই না? ওহে আর কারো পানে, চাহিব না আর করিব হে আমি প্রাণপণ। ওহে আর কারো পানে, চাহিব না আর করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো, এখনই করিব। তুমি যদি বলো, এখনই করিব। বিষয় বাসনা বিসর্জন দিব, শ্রীচরণে। বিষয় দিব অকাতারে। বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় আকাশে? কেন মেঘ আসে হৃদয় আকাশে? তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে। তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিন কেন পাই না?
Ayon Chaklader — Majhe Majhe Tobo Dekha Pai
«Majhe Majhe Tobo Dekha Pai» — Ayon Chaklader. Читайте текст песни и подпевайте с караоке-подсветкой: строки текста подсвечиваются в такт музыке. Слушайте онлайн бесплатно или скачайте mp3. Длительность записи — 7:40. Жанр — Étnica.
